কালীগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ
আর ক’দিন বাদেই মর্ত্যে আসছেন দেবী দূর্গা। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রাত-দিন পরিশ্রম করে তৈরি করছেন দেবী দূর্গাকে। নির্ধারিত সময়ের
আগেই প্রতিমা বুঝে দিতে কাজ করছেন তারা। কালীগঞ্জ উপজেলায় এবার ৮৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ৪৩২ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। আগামী ১১ অক্টোর ষষ্টীপূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটা মন্ডপ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে থাকবে।

No comments